জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন'র বদলি জনিত বিদায় সংবর্ধনা

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন'র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। 

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, আলোয়াখোয়া তফসিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতখামার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায়, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহেদুল জব্বার শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ। 

পরে বিদায়ী তোবারক হুসেনকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন আটোয়ারীতে দীর্ঘ ৭ বছর অতিবাহিত করে দিনাজপুর হাকিমপুর উপজেলায় যোগদান করবেন।

আরও খবর