জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

 " দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহের দ্বিতীয় ও তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অগ্নি প্রতিরোধ সম্পর্কে প্রচারণা, যান্ত্রিক শোভাযাত্রা, গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শনসহ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে দপ্তরটি।

আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং ফায়ার ফাইটার মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ দুর্যোগে মানুষের সেবা করে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। যখন মানুষ তাদের জীবন বাঁচাতে সম্পদ ফেলে পালিয়ে যান, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বিপন্ন করে বিপদগ্রস্থ মানুষের সম্পদ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম এবং গণমাধ্যম কর্মীরাসহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফায়ার ফাইটার মোঃ হাফিজুল ইসলাম।

আরও খবর