পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে বাবুল হক (৪৮) নামের কুলি'র ( লোড- আনলোড শ্রমিক) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকার আদর্শ বিদ্যানিকেতন কিন্ডার গার্টেন স্কুলের সামনে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাবুল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর কলেজ মোড় এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক থেকে সিমেন্ট আনলোড করার জন্য বাবুল ট্রাকের উপরে উঠলে অসাবধানতা বশতঃ পিছলে ট্রাক থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে, সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করা হয়েছিল।পরে ঠাকুরগাঁও সদর নেয়ার সময় পথিমধ্যে বাবুল মারা যায়। উল্লেখ্য, বাবুল হকের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।
৫৬৫ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৬১১ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬২৭ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬২৭ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৮০ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৭১৮ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৭২১ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
৭২২ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে