জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক বাহারাম

 উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২অক্টোবর) আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫১৬ জন ভোটারের মধ্যে ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে আটোয়ারী ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন ২১২ ভোট পেয়ে সভাপতি এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক বাহারাম সিদ্দিকী ২৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীহাট রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কংস রাম বর্মণ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বজড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান। এসময় সমিতির নির্বাচন কমিশনার আইয়ুব আলী প্রধান, জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম, সাধারণ সম্পাদক মনিরুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর