জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে তামিম সুপার মার্কেটের উদ্বোধন

 পঞ্চগড়ের আটোয়ারীতে আলহাজ্ব আবুল হোসেন জামে মসজিদের উন্নয়ন কল্পে তামিম সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের দক্ষিণ-পূর্ব কোণে অর্থাৎ আলহাজ্ব আবুল হোসেন জামে মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গাটাতে মাসব্যাপী তামিম সুপার মার্কেটের উদ্বোধন করা হয় এবং মার্কেট প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মার্কেটের স্বত্ত্বাধিকারী ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তাছাফুর রহমান বাচ্চু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং মার্কেটের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম, কামরুজ্জামান গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু তালেব ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন মার্কেটের উদ্বোধন হয়েছে, সেটা সত্যি খুব আনন্দদায়ক। এই মার্কেটকে জাঁকজমকপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং এই মার্কেটের লভ্যাংশ টাকাটা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানান।

উল্লেখ্য, আজ থেকে আগামী এক মাস পর্যন্ত মার্কেটটি চলবে। এখনো সম্পূর্ণ কাজ সম্পন্ন না হলেও ইতিমধ্যে মার্কেটের বহু স্টল প্রস্তুত হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে মার্কেটের কাজ শেষ হবে ও মার্কেটটি জমে উঠবে বলে আশা করছেন মার্কেটের কর্তৃপক্ষ।

Tag
আরও খবর