জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে সামাজিক সুরক্ষার সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামাজিক সুরক্ষার আওতাধীন ইউনিয়ন পর্যায়ের সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে রাধানগর ইউনিয়ন পরিষদের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান কামুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু জাহেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এসময় তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী-পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে। ভবিষ্যতে ভাতার সংখ্যা ও ভাতার হারও বৃদ্ধি হবে। সভায় সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূল কর্মসূচি তুলে ধরে তিনি আগামীতে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সকল সুবিধাভোগী ব্যক্তিকে শেখ হাসিনা সরকারের সাথে থাকার জোর আবেদন করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউএনও মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সুবিধাভোগী সলেমান আলী প্রমূখ।

সভায় রাধানগর ইউনিয়নের পাঁচ হাজার সুবিধাভোগী ব্যক্তি, স্থানীয় দলীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর