জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে আওয়ামী লীগ, আটোয়ারীতে দিনব্যাপী প্রশিক্ষণ

 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ভোটারের দোরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী আওয়ামী লীগের ভোট প্রার্থনা কর্মীর ( ক্যাম্পেইনার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৬ ইউনিয়নের ৬০০ জন ভোট প্রার্থনা কর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং ধারাবাহিক ভাবে তিনটি ব্যাচে ২০০ জন করে প্রশিক্ষণে নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন অফলাইন ক্যাম্পেইনিং এর জোনাল সমন্বয়ক পল্লব কুমার বর্মণ। এতে মাষ্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল হক, বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহামুদুল হক।

এই প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ এবং ইউপি চেয়ারম্যানরা সহ স্থানীয় সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষকে শান্তির চাদরে ঢেকে রেখেছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের ফলে মানুষের জীবন মান-উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই সরকারের এসব সুবিধা চলমান থাকুক। তাই আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে প্রত্যেক ভোটারের কাছে ভোট প্রার্থনা সহ আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো জানান।


Tag
আরও খবর