জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারী হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হওয়ার ৩৩ দিনে ১০টি অপারেশন সম্পন্ন

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছয় ইউনিয়নের প্রায় ১ লক্ষ ১৫ হাজার মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল হলো- আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার ১ মাস ৩ দিনে মোট ১০ টি অপারেশন সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর'র আয়োজনে সফলতার সাথে আজ তিনটি সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী।

এসময় অপারেশন টিমে ছিলেন, আ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ বিশ্বজিৎ, সহকারী হিসেবে ডাঃ শাফায়েত লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন, গাইনী কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ূন কবীর জানান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা সিভিল সার্জন স্যার এসে অপারেশন থিয়েটারটি চালু করেন এবং ওইদিনেই এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন যাত্রা শুরু করে এখন পর্যন্ত ১০ টি অপারেশন সফলতার সাথে সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলা তথা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে একদিন বুধবার এসে অপারেশন করেন।

জেলা সিভিল সার্জন জানান, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তাই স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে পঞ্চগড়ের আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিজেই সিজার করে সিজারিয়ান কার্যক্রম চালু করেন। 

তিনি আরো বলেন, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন না থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সিজারসহ অন্যান্য অপারেশন দীর্ঘ দিন থেকে বন্ধ ছিল। এঅবস্থায় আমি নিজেই অপারেশন শুরু করেছি। এখানকার স্বাস্থ্য বিভাগের অবস্থা যা ছিল তা একটু পরিবর্তন করার চেষ্টা করছি । 

উল্লেখ্য, ডাঃ মোস্তফা জামান চৌধুরী চলতি বছরের ১৩ জুলাই সিভিল সার্জন হিসেবে পঞ্চগড়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই হাসপাতাল ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনসহ পঞ্চগড়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন ।

Tag
আরও খবর