জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে এক স্কুল শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যা

 পঞ্চগড়ের আটোয়ারীতে বিষপান করে শাবনূর আক্তার (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৭আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাবনূর আক্তার ওই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণীর ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট পার্শ্ববর্তী গ্রাম নদীডাঙ্গীতে শাবনূর তার ফুপুর বাড়িতে মেহমান খেতে যায়। সেখানে একদিন একরাত অবস্থান করে সে। পরের দিন ১৬ আগস্ট দুপুরে, ফুপার রফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে বাসায় কাপড় আনতে আসে। ফুপা তাকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিল এবং সে সময় বাড়িতেও কেউ ছিল না। এই সুযোগে শাবনূর সবার অগোচরে বিষপান করে। অনেক সময় ধরে সে বাইরে না আসায়, ফুপা ভিতরে গিয়ে দেখেন যে, সে বিষপান করেছে।

পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তাকে দু'বার ওয়াশ করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ১৭ আগস্ট, ভোর ৩ টার দিকে শাবনূর মারা যায়।

এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আমি মেয়েটির আত্মহত্যার খবর পেয়েছি এবং পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আমরা আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবো। এই ঘটনায় একটা ইউডি মামলা দায়ের করা হয়।আর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য লাশ ফরন্সিকে পাঠানো হবে।

Tag
আরও খবর