জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব -১৭ এর উদ্বোধন করা হয়েছে।

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই টুর্ণামেন্টের আয়োজন করে।

শুক্রবার (৯জুন) বিকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোঃ রুবেল, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বনিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের দুটি গ্রুপে ৬টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ১-০ গোলে ধামোর ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ দল।



Tag
আরও খবর