জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় ধানের বীজ জব্দ

আটোয়ারী, পঞ্চগড়।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় ধানের বীজ জব্দ করা হয়েছে।

আটোয়ারী উপজেলা প্রশাসন সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে উপজেলার প্রধান বানিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এসব ভারতীয় ধান বীজ জব্দ করেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিমের নেতৃত্বে সোমবার রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের মালিক আনিসুর রহমান লেবুর বাড়ি, দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করে। প্রতি বস্তায় ভারতীয় মোড়কে ৮ প্যাকেট বীজ বস্তাবন্দি ছিল। এতে ৫৮৪ প্যাকেট বীজ জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ৬ কেজি করে বীজ। এদিকে ৩৮ টি বস্তায় ৩৮ মন ধান বীজ ছিল। বীজগুলোর আনুমানিক মুল্য ধরা হয় পাঁচ লাখ টাকা। মঙ্গলবারও অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন, ফকিরগঞ্জ বাজারের বণিক সমিতির সভাপতি ও পঞ্চগড় জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত ধানের বীজগুলো ফকিরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। অভিযানের খবর পেয়ে বীজ ব্যবসায়ী আনিসুর রহমান লেবু পালিয়ে গেছেন।

পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ জানান, রাত ৯টা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত বীজগুলো আমাদের জিম্মায় রাখা হয়েছে।

আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন বলেন, ভারতীয় মোড়কে ধানের বীজগুলো আমদানি করা হয়েছে কিনা, কিভাবে আনা হয়েছে তা আমাদের এখনও কাগজপত্র দেখাননি। বৈধ কাগজপত্র না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ওই ব্যবসায়ীর বাসা, দোকান ও গোডাউন থেকে ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোড়কে ধানের বীজের ১১১টি বস্তা উদ্ধার করা হয়। অভিযান মঙ্গলবারও চলবে। অভিযান শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #


Tag
আরও খবর