লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রকট হয়ে উঠছে পরিবহণ সংকট।

শিক্ষাঙ্গন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রকট হয়ে উঠছে পরিবহণ সংকট। জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম মাত্র তিনটি বাস। ছাত্র-ছাত্রীদের জন্য কলেজে পর্যাপ্ত বাস না থাকায় এ সংকট প্রকট আকার ধারণ করেছ ফলে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের অভিযোগ কলেজ প্রশাসনের উদাসীনতার কারণে বাস সংকট নিরসন হচ্ছে না।

কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিএম কলেজে তিনটি বাস রয়েছে। এ তিন বাসের মাধ্যমেই মূলত শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াত করে। বাসগুলো বাকেরগঞ্জ, ঝালকাঠি ও গৌরনদীর রুটে চলে। প্রতিদিন সকালে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে আসে এবং ক্লাস শেষ আবার দিয়ে আসে । 

শিক্ষার্থীদের অভিযোগ, বিএম কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি থেকে এসে ক্লাস করে থাকেন। পরিবহণ সংকটের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসে যাতায়াত করে। এ ধরনের পরিস্থিতিতে বিভিন্নসময় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনাও ঘটেছে। তবুও কলেজ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কলেজ পরিবহণ কম থাকায় অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারেন না। 

কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, পদ্মাসেতু হওয়ার পরে ঢাকা মাওয়া বরিশাল হাইওয়ে খুবই ভয়ংকর উঠে। এই রুটে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই রোডে এক্সিডেন্ট লক্ষ্য করা যায়। কলেজ বাস সংকটের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসে আমাদের কলেজে যেতে হয়। আমাদের এই রোডে মাত্র একটি কলেজ বাস চলাচল করে। কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,তারা যেন আমাদের এই রোডে আরো অন্তত কয়েকটা বাস যুক্তকরা হোক।

এবিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক বলেন, পরিবহণ সংকট নিরসনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আসা করছি খুব শীঘ্রই পরিবহণ সংকট সমস্যা নিরসন হয়ে যাবে।


আরও খবর