জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই

জমির দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই ভাই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনি পাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে সম্রাট (৪৫) ও তার ভাই মো. আদিল খান (৪২)। বর্তমানে তারা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী ও তাদের বোন জানান, দলিল লেখক তানভীর হোসেন ওরফে তান্না ও তার লোকজন কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে অভিযুক্ত তানভীর হোসেন তান্না, যিনি সলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি প্রার্থী, বলেন, "তারা আমার উপর চড়াও হলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে, এতে ওরা একটু ব্যথা পেয়েছে।" নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার উম্মে ছালমা বলেন, "আমি বিষয়টি জেনে আপনাদের জানাচ্ছি।" সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে নাগরপুর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
Tag
আরও খবর