জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনির শরাফপুরে বাড়ির মালিককে অচেতন করে চুরি

আশাশুনিতে চেতনানাশক দ্রব্য স্প্রেরের মাধ্যমে বাড়ির মালিককে অজ্ঞান করে নদগ টাকাসহ ৪ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার শরাফপুর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
শরাফপুর গ্রামের স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আলহাজ্ব নজরুল ইসলাম (৭৮) প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে খাওয়া দাওয়া শেষে বিল্ডিং এর নিচের তলায় ঘরে ঘুমিয়ে পড়েন। তার ছেলেসহ বাড়ির অন্যরা দ্বিতলায় ঘুমান। ধারনা করা হচ্ছে রাতের কোন একসময় সংঘবদ্ধ চোরেরা চেতনা নাশক স্প্রে করে নজরুল ইসলামকে অচেতন করে গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে।


এরপর মালিকের কাছে থাকা চাবি নিয়ে স্টিলের আলমারীর তালা খুলে গোপন ড্রয়ের মধ্যে থেকে এবং অন্যান্য আলমারী ও ব্যাগ থেকে নগদ ৩ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা ও ৯/১০ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এসময় তারা দলিল, কাগজপত্র, কাপড়চোপড় তছনছ করে মেঝেতে ছড়িয়ে ফেলে। পরদিন (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে তাকে অচেতন ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখা দেখতে পেয়ে বাড়ির লোকজন চুরির বিষয়টি বুঝতে পারে। থানা পুলিশকে অবহিত করা হলে খবর পেয়ে থানার এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থান পরিদর্শন করেন। এবং সন্দেহভাজন একই গ্রামের মৃত আঃ মাজেদ সরদারের ছেলে বাবরালীকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত অচেতন নজরুল ইসলামের হুঁশ ফিরে কিছুটা স্বাভাবিক হয়েছেন।  
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, ঘটনা জানার পর প্রাথমিক তদন্ত ও সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যাপক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর