জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন



 আশাশুনিতে বৃষ্টিপাতের মধ্যে পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টেজ সিমেন্টের খুঁটি ভেঙে পড়েছে ইজিবাইক ও হোটেলের উপর। অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে পথচারী ও হোটেলে থাকা লোকজন। খুঁটির নিচে চাপা পড়ে ইজিবাইক ও হোটেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ২.৪৫ টার দিকে জনতা ব্যাংক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আশাশুনি বাজার, উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল বাসাবাড়িতে বিদ্যুৎ, ডিস ও ওয়াইফাই লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মড়মড় শব্দ করে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে  হোটেলের আবির হোটেলের সামনের অংশ, ধান্যহাটি গ্রামের গণেশের ইজিবাইক ও রাস্তার ওপর পড়ে। খুঁটির সঙ্গে থাকা বৈদ্যুতিক, ডিস ও ইন্টারনেটের তার ছড়িয়ে পড়ে সড়ক জুড়ে। ইজিবাইক চালকসহ অনেকে এসময় হোটেলে খাচ্ছিলেন। বৃষ্টির কারনে রাস্তায় যানবাহন ও পথচারী না থাকায় এবং হোটেলের সামনে অংশে খুঁটি পড়ায় অল্পের জন্য প্রাণহানি ঘটেনি। আশপাশে থাকা লোকজন দ্রুত দৌড়ে নিরাপদে সরে যায়।
খবর পেয়ে আশাশুনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে খুঁটি ও তার সরিয়ে নিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।
আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত খুঁটি পুনঃস্থাপন করে বিদ্যিৎ লাইন চালু করা হবে বলে তিনি জানান।”
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেছেন। দ্রুত বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলেন।
স্থানীয়দের দাবি, জনবহুল আশাশুনি বাজার এলাকায় দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং তারগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
Tag
আরও খবর