জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(১৩ সেপ্টেম্বর) রুপান্তরের আয়োজনে উপজেলা অফিসার্সক্লাব মিলনায়তনে শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

সুইসকন্টাক্ট বাংলাদেশ,ওয়াটারএইড বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহায়তায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে উপজেলার কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসন, প্লাস্টিক পলিথিন দূষণরোধে সকলের সহযোগিতা চান। এছাড়া খাল বা জলাশয়ে মিস্টি পানি সংরক্ষণ করে কৃষি ফসল চাষের বিষয়ে উদ্বুদ্ধ করেন।

রুপান্তর গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন। 

সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী,  কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী, শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সহ-সভাপতি আরুনী, সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, পদ্মপুকুর ইউপি কমিটির সভাপতি আশরাফ হোসেন, মুন্সিগঞ্জ ইউপি কমিটির সভাপতি অমেদ আলী, মোঃ রেজাউল করিম, জবা রানী দেবনাথ সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ,রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সকল ইউনিয়ন কমিটির কার্যক্রম সহ অন্যান্য বিষয়ে বক্তারা আলোচনা ও কর্মপরিকল্পনা করেন।


Tag
আরও খবর