জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।


রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কৃষ্ণনগর বাজারের কালিকাপুর রোড সংলগ্ন এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।


কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শেখ এবাদুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সভাপতি আব্দুল খালেক, কিষান মজদুর ইউনাইটেড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম মিলন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কৃষ্ণনগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, ছাত্রদল নেতা তাজুল হাসান সাদ, শামীম হোসেন মুন্না ও মনিরুজ্জামানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী আলাউদ্দিন বলেন, “একটি দল নির্বাচনের আগে বলেছিল ফ্যামিলি কার্ড ধোঁকাবাজি। অথচ তারাই আবার তদারকি ও কর্মকর্তাদের মিসগাইড করে ফ্যামিলি কার্ডের শুমারিতে নিজেদের লোক নেওয়ার চেষ্টা করেছে। এটাকে মুনাফেকি বলা হয়।”


তিনি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Tag
আরও খবর