জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার



সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইউনুস হোসেন নামে এক ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা শহরের কামালনগর গোরস্থানের পাশের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মোঃ ইউনুস হোসেন প্রতিদিন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্যানগাড়িতে করে ঝালমুড়ি বিক্রি করতেন। ঝালমুড়ি বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রোববার ভোরেও জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে ইউনুস হোসেন তার বাড়িতে ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি গোছানোর কাজ করছিলেন। এ সময় কোনোভাবে বিদ্যুতের সংযোগ টিনের চালে এসে পড়লে পুরো টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। একই সঙ্গে তার ভ্যানগাড়িটিও বিদ্যুতের সংস্পর্শে আসে।

একপর্যায়ে ইউনুস হোসেন ভ্যানগাড়িটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তীব্র শকে তিনি ঘটনাস্থলেই মারা যান। মুহূর্তের মধ্যেই পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের চোখের সামনে নিভে যায় তার জীবনের সব আয়োজন।

ইউনুস হোসেনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, প্রতিবেশী এবং স্থানীয় মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। জীবিকার জন্য প্রতিদিন যে ভ্যানগাড়িটি নিয়ে তিনি বের হতেন, সেই ভ্যানগাড়িই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।

নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করে স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা মহান আল্লাহর কাছে মরহুমের জন্য ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

Tag
আরও খবর