বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

শ্যামনগরে রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা

শ্যামনগরে রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় শুক্রবার(১২ সেপ্টেম্বর) দিন ব্যাপী পার-বাদঘাটা শ্রী শ্রী রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে চারটি গ্রুপে গীতা পাঠ প্রতিযোগিতায় একশত পঞ্চাশজন  অংশ গ্রহণ করেন। প্লে থেকে নার্সারী পর্যন্ত ঘ গ্রুপ, ২য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত গ গ্রুপ, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ ও ১০ম শ্রেণি থেকে উন্মুক্ত সবার জন্য ক গ্রুপ।

চারটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় শ্রী শ্রী মদভ্গবত গীতা সহ অন্যান্য ধর্মীয় বই।এছাড়া অংশ গ্রহণকারী প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয় রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয় থেকে।

শ্রী শ্রী রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ের প্রধান ও শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরের সেবাইত ও শিক্ষক হরিপ্রসাদ কৃষ্ণদাসের সার্বিক পরিচালনায় গীতা পাঠ প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বড়কুপট দুর্গা মন্দিরের সেবাইত সমরেশ কৃষ্ণ দাস, হিঞ্চি রাধা গোবিন্দ মন্দিরের সেবাইত শিব নাথ কৃষ্ণ দাস, মুন্সিগঞ্জ রাধা গোবিন্দ মন্দিরের সেবাইত তপন কৃষ্ণ দাস ও গীতা পাঠিকা ভূরুলিয়ার কনিষ্ঠা রানী মন্ডল।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার  সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, সহকারী অধ্যাপক দীনেশ চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র দত্ত, নিতাই মন্ডল, প্রধান শিক্ষক মনোদ্বীপ সরকার, বাদল মন্ডল প্রমুখ।

ছবি- শ্যামনগরে রতিকান্তদেব গুরুকুল শিক্ষালয়ে গীতাপাঠ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।



 

 

Tag
আরও খবর