বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় পাঁচ বছরের শিশু ধর্ষণ, আটক ৩ কিশোর



সাতক্ষীরার কালীগঞ্জে পাঁচ বছরের এক নিষ্পাপ শিশু আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। খেলতে বের হয়ে প্রতিবেশী তিন কিশোরের হাতে ধর্ষণের শিকার হয় সে। এখন হাসপাতালে শুয়ে কাঁদছে ছোট্ট মেয়েটি, আর বিছানার পাশে দাঁড়িয়ে অসহায়ভাবে চোখের জল ফেলছেন মা—যন্ত্রণায় ভেঙে পড়া সেই মায়ের পাশে দাঁড়াবার মতো কেউ নেই।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। খেলতে গিয়ে শিশুটি প্রতিবেশীর বাড়িতে গেলে তিন কিশোর তাকে ঘরে ডেকে নেয়। খেলার ছলে ডেকে নেওয়া হলেও সেখানে ঘটে অমানবিকতা। শিশুটির কান্নার শব্দ শুনে মা ছুটে গেলে অভিযুক্তরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।


রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে মা থানায় নিয়ে গেলে পুলিশ দ্রুত হাসপাতালে পাঠায়। সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র আবদুল ওয়াজেদ জানান, “শিশুটি গুরুতর অসুস্থ, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।”


মায়ের কণ্ঠ কেঁপে ওঠে, “আমার ছোট্ট মেয়েকে যারা শেষ করে দিয়েছে, তাদের হয়ে এলাকার কিছু প্রভাবশালী আমাকে চুপ থাকতে বলছে, ভয় দেখাচ্ছে। আমি অসহায়।”


কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করা হয়েছে। মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন।”


এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন আর কোনো মায়ের কোলে নিষ্পাপ শিশুর রক্ত না ঝরে।


Tag
আরও খবর