বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

*কালিগঞ্জ *সাতক্ষীরা

কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ


কালিগঞ্জে এক ব্যবসায়ী পরিবারের সদস্যরা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মামলা দায়ের ও হয়রানির অভিযোগ তুলেছেন। কৃষ্ণনগর গ্রামের মো. রওশন আলী কাগুজীর মেয়ে রাজিয়া সুলতানা ও তার পরিবারের সদস্যরা বুধবার(১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য এসব অভিযোগ তুলে ধরেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার মেয়ে রাজিয়া সুলতানা জানান, তার বাবা কৃষ্ণনগর ইউনিয়নের মৃত বিমল মাস্টারের ছেলে দেবু ঘোষের স্ত্রী শ্যামলী রানী ও বিমল মাষ্টারের ছোট ছেলে অমিও ঘোষের কাছ থেকে যথাযথ রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মোট ৮৯ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের আগে ও পরে চেয়ারম্যান সাফিয়া পারভীন ইউনিয়নে ব্যবসা করতে হলে টাকা দিতে হবে বলে চাপ প্রয়োগ করতে থাকেন। একপর্যায়ে ১৫ লাখ টাকার দাবী করা হয়।


রাজিয়া খাতুন অভিযোগ করেন, দাবীকৃত টাকা না দেওয়ায় চেয়ারম্যান তার বাবার বিরুদ্ধে ওয়ারেশ কায়েম জালিয়াতির ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। এছাড়া মৃত বিমল মাস্টারের বৃদ্ধ স্ত্রী সীতা রানীকে প্রলোভন দেখিয়ে দুই শতক জমি সে নিজে ও তার দুই সহযোগী তৌফিক ও নূর হকের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। তিনি বলেন, এ ঘটনার প্রমাণ হিসেবে অডিও রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।


তিনি আরও দাবি করেন, চেয়ারম্যান তার বাবাকে মামলা দিয়ে জেলে রেখে খ্যান্ত হয়নি গত ৮ সেপ্টেম্বর রাতে তার বাবার বসত বাড়িতে সহযোগীদের নিয়ে ঢুকে দাবীকৃত টাকা না দিলে তার পিতাকে জেলে বন্দি রেখে পচানোর হুমকি-ধমকি, সম্পদ সম্পর্তি দখলে নেওয়ার হুমকি এবং দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে ও জোরপূর্বক তার মা সেলিনা বেগমের নিকট থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন।


সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে —চেয়ারম্যানের সব হয়রানিমূলক কার্যক্রম বন্ধ করা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জবর দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা এবং প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে চেয়ারম্যান সাফিয়া পারভীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।

Tag
আরও খবর