বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

প্রবাসী বাবুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতারের দাবীতে আশাশুনিতে মানববন্ধন



 ঃ আশাশুনি দিঘলারআইট গ্রামের সৌদি প্রবাসী বাবুর আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ৩ টায় দিঘলারআইট জোয়ার্দ্দার বাড়ী গোরস্থান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রামের শত শত নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভিকটিম আশিকুজ্জামান বাবুর মা ফাইমা খাতুন, বোন ফাতেমা খাতুন, মামা রোকনুজ্জামান, মিনারা খাতুন, লিয়াকত আলী জোয়াদ্দার প্রমুখ। ভিকটিমের মা ও বোন জানান, বাবু ২০২২ সালে সৌদিতে যায়। গরু, গহনা, জমাজমি বিক্রয়  ও ধারদেনা করে তাকে বিদেশ পাঠাই। সেখানে বেশ ভালভাবে কাজে ছিল। প্রতিমাসে আমাদের কাছে ৩০/৪০ হাজার টাকা পাঠাত। তার আপন চাচাত মামা বাচ্চু গাইনের (গ্রাম রুইয়ার বিল) মেয়ে আফসানা মিম তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ৮/১০/২৪ তাং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিম ও তার মা বাবারা নানা কৌশলে বাবুর কাছ থেকে হুন্ডির মাধ্যমে টাকা হাতিয়ে নিতে থাকে। ফলে আমাদের কাছে টাকা পাঠানো বন্ধ করে দেয়। বলে আমি শ্বশুর বাড়ি জমি কিনতেছি, ঋণদেনা শোধ করতেছি। তার শ্বশুরের ব্যবসার জন্য আমাদের কাছে টাকা চাইলে জমি বন্ধক দিয়ে ৫০ হাজার টাকা তার শ্বশুরকে দেই। বিয়ের পর এক বছর সাত মাসে তারা ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে মিম তার পিতা, মাতার কুপরামর্শে তার সাথে নানা অশোভন ও ঘৃনিত আচরণ করে, "আমাকে বিয়ে করেছ, মনের বাসনা পুরন করতে পারনা, জীবন রেখেছ কেন? মরতে পারনা।" এমন কথা ও গালি দিয়ে  তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তোলে। এক পর্যায়ে সে সেপ্টেম্বরের ১ তারিখে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। জানতে পেরে সহযোগিদের কুপরামর্শে গত ২৬ জুন মিম তার স্বামীকে ডিফোর্স প্রদান করে। স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের মানসিক নির্যাতনে বিপর্যস্ত বাবু স্ত্রীর ডিফোর্স পেয়ে চরম ভাবে ভেঙ্গে পড়ে। কষ্টের উপার্জনের টাকা শ্বশুরদের হাতে তুলেদিয়ে ডিফোর্স হাতে পেয়ে বাবু দিশেহারা হয়ে পড়ে। এবং ১৫ জুলাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তাকে প্ররোচনা, আর্থিক ক্ষতি ও মানসিক ভাবে নির্যাতনের মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করে প্রকান্তরে তারা হত্যার অপরাধ করেছে দাবী করে বক্তাগণ জানান, ৪৭ দিন পর বাবুর মৃতদেহ দেশে আনা হয়। এব্যাপারে বাচ্চু গাইন, আফসানা মিম, রোকসানা খাতুন ও সুমা খাতুনকে আসামী করে বিজ্ঞ আমলী ০৮ নং (আশাশুনি) আদালত, সাতক্ষীরায় মামলা দায়ের করা হয়েছে। তারা বাবুর মৃত্যু ঘটনার প্ররোচনাকারীদের গ্রেফতার, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। সবশেষে মিমের ফাঁসি চাই সহ নানা শ্লোগান সহকারে বিক্ষোভ মিছিল করা হয়।





Tag
আরও খবর