বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা

সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি :

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক। 

শনিবার (৩০ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। 


কর্মশালায় বারসিকের যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক। তিনি যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।

কর্মশালায় শ্যামনগরের ২৫ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কিভাবে নিজের সংগঠন, সমাজ ও জাতীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পারেন সে বিষয়ে আলোকপাত করা হয়। 

প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করা সময়ের দাবি। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য। 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও'র মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলন এর মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় শ্যামনগরের বিভিন্ন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে যুব সমাজ নিজেদের দক্ষতা বাড়িয়ে কেবল ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে নয়, জাতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। 

ছবি - শ্যামনগরে সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে যুব কর্মশালায় বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা। 

Tag
আরও খবর