বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫৪৯ বোতল মাদকসহ যুবক আটক


রাত ৩টার অভিযানে প্রাইভেটকার থেকে উদ্ধার ফেনসিডিল ও উইন্সারেক্স।

দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৬ সাতক্ষীরায় বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ একজন বড় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) ভোর রাত ৩টার দিকে জেলার পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে মাদক পাচারের খবর পেয়ে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল পাটকেলঘাটা এলাকায় চেকপোস্ট বসায়। অভিযান চলাকালে লাল রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১৪২৬) থামানো হলে তল্লাশির একপর্যায়ে গাড়ির পিছনের ব্যাকডালা থেকে ২৯৮ বোতল ফেনসিডিল ও ২৫১ বোতল উইন্সারেক্সসহ মোট ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়।


এসময় প্রাইভেটকারে থাকা দেবহাটার চিনেডাঙ্গা গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে মেহেদী হাসান তুহীন (২২) কে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।


পরে আটককৃত আসামি, প্রাইভেটকার ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


র‌্যাব জানায়, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। দেশের যুবসমাজকে রক্ষা করতে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা মাদক নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করেছে।


Tag
আরও খবর