বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত



 ঃ আশাশুনিতে পরমেশ্বর ভগবত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে সদর রাস মন্দিরে পূজা অর্চনা শুরু করা হয়। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বেলা ১১ টায় রাস মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধনী আলোচনা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সেক্রেটারী রনজিত কুমার বৈদ্যর সঞ্চালনায় আলোচনা সভায় শ্রীমত ভগবত গীতার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, প্রধান আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ ব্রহ্মচারী সুমন মহারাজ, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সদর রাস মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আশাশুনি সেবাশ্রমে গিয়ে শেষ হয়।



Tag
আরও খবর