জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আজ ২৫মে আইলার ১৬ বছর সে দিনের সেই ভয়াল স্মৃতির কথা আজও ভুলতে পারেনি উপকূলীয় অঞ্চলের মানুষেরা

সাতক্ষীরায় আইলার ক্ষত ১৬ বছরেও ক্ষত এখনও বয়ে বেড়াতে হয়।

সুন্দরবন উপকূলীয় জেলা  জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট 'আইলা' আঘাতে মুহূর্তের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড করে দেয়।


ঘরবাড়ি ধসে গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। চিংড়ি ঘের আর ফসলের ক্ষতি ছিল অবর্ণনীয়। ধ্বংস হয়ে যায় কয়েক 'শ কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ। সে দিনের সেই ভয়াল স্মৃতির কথা আজও ভুলতে পারেনি উপকূলীয় অঞ্চলের মানুষেরা।

অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালের ২৫ মে এই দিনে ভয়ংকর জলোচ্ছ্বাস আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। ১৪-১৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। ভেসে যায় হাজার হাজার বিঘা চিংড়ি ঘের,ফসলি জমি, গবাদি পশু।


আইলা বিধ্বস্ত এলাকায় আজও সুপেয় পানিসংকট রয়ে গেছে। খাবার পানির জন্য এক রকম যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে এ অঞ্চলে কয়েক লাখ মানুষের।

কোনোভাবে মেরামত করা বেড়িবাঁধগুলো পুনরায় ভেঙেছে। হুমকির মুখে বাঁধগুলো মেরামতের তাগিদ দেয়া হলেও তা ঠিক করা হচ্ছে না। কর্মসংস্থানের অভাবে অর্থকষ্টে এখনও বাড়ি ছাড়তে হচ্ছে অনেককে।


শ্যামনগরের গাবুরার বাসিন্দা রহিম মাস্টার বলেন, উপকূলীয় এলাকার মানুষ এখন আর ত্রাণ চান না। তারা এখন টেকসই বেড়িবাঁধ চান।


এদিকে আইলার ১৬ বছরেও উপকূলীয় এলাকার মানুষের বাঁধ ভাঙার কষ্ট আজও রয়ে গেছে। তাদের দাবি, টেকসই বেড়িবাঁধ।


ভৌগলিক অবস্থানের কারণে প্রতি বছর সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


জেলা প্রশাসক জানান, সরকার ঘূর্ণিঝড় আইলা থেকে শিক্ষা নিয়ে টেকসই বেড়িবাঁধ ও নদী সংরক্ষণ কাজে বিশেষ গুরুত্ব দিয়েছে।

ইতিমধ্যে শ্যামনগরের গাবুরা ইউনিয়নে উপকূল রক্ষার জন্য মেঘা প্রকল্পের মাধ্যমে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা হচ্ছে।

ষাটের দশকে নির্মিত জরাজীর্ণ বেড়িবাঁধ নীচু হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত : ঘূর্ণিঝড় আইলায় সাতক্ষীরায় ৭৩ জন নারী, পুরুষ ও শিশু নিহত হয়।


Tag
আরও খবর