জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি. এম. রবিউল্লাহ বাহার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সার্চ কমিটির ১নং সদস্য আল মাহমুদ ছোট্ট, সার্চ কমিটির ২নং সদস্য ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান, মোঃ মাহবুবর রহমান, মোঃ রেজাউল খাঁ, মোঃ আঃ খালেক, সবুজ সংঘের সভাপতি ইবনে সিনা সুজন, মোঃ ইদ্রিস আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরুজ হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি আয়েশা ছিদ্দিক, সদস্য সচিব মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি মাওঃ নাজমুল আমান এবং অভিভাবক সদস্য মাওঃ মোবারক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


পরিচিতি সভায় বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত সভাপতি আয়েশা ছিদ্দিক বলেন, “আমি আমার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাদ্রাসার যাবতীয় প্রতিবন্ধকতা দূর করে শিক্ষার মান বজায় রাখার পাশাপাশি একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

আরও খবর