জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন পাঁচ রোভার স্কাউট

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন পাঁচ রোভার স্কাউট

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমনের উদ্দেশ্যে বের হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের পাঁচ রোভার স্কাউট।

১৫ জানুয়ারি সকালে কলেজ থেকে তারা যাত্রা শুরু করেন। শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্লাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম রায়হান, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও মোঃ ফিরোজ হোসেন।

  সিনিয়র রোভার মেট আহাদুল্লাহ তরফদার জানান, রোভার স্কাউটের সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর সরকারি মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবেন। পাঁচ দিন ব্যাপী ভ্রমনে তারা কালিগঞ্জ,নলতা,সাতক্ষীরা সদর, কুমিরা, চুকনগর, খুলনা ও বাগেরহাট পায়ে হেঁটে পরিভ্রমন করবেন। এ সময় সমাজ সচেতনতা সৃষ্টিতে পাঁচটি স্লোগান বহন করবেন। পথে তারা ঐতিহাসিক স্থান দর্শন করবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে মতবিনিময় করবেন বলে জানান।

দলনেতা আহাদুল্লাহ তরফদার বলেণ স্কাউটের সবচেয়ে ঝুঁকি ও আনন্দদায়ক অংশ পরিভ্রমন। পরিভ্রমনকারী রায়হান বলেন পরিভ্রমন ব্যাজটি অর্জন করা কষ্টদায়ক হলেও শিক্ষণীয় ও চ্যালেঞ্জিং। তারা সকলে এটি সুন্দরভাবে সমাপ্ত করবেন বলে আশা প্রকাশ করেন।

জানা যায়  বৃহস্পতিবার বিকালে তারা  সাতক্ষীরা সরকারি কলেজে পৌঁছান। এ সময় সরকারি কলেজের রোভার স্কাউট নেতা সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা তাদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট ইয়াকুব আলীসহ কলেজের রোভার স্কাউটসদস্যবৃন্দ। ১৯ জানুয়ারী এ পরিভ্রমন শেষ হবে বলে জানান।

ছবি- পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমনের উদ্দেশ্যে বের হওয়া শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের পাঁচ রোভার স্কাউট।




Tag
আরও খবর