বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের শোভাযাত্রা ও পথ সভা



 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরার আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনি উপজেলার ৪ স্থানে শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকালে জামাতে ইসলামী ও সহযোগি সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। আশাশুনি সদরে শুক্রবার বিকাল ৪টায় সদর ইউনিয়ন জামায়াতের মিছিল সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তজা, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি বেলাল হোসাইন, সদর জামায়াতের সেক্রেটারী আব্দুল হাই প্রমুখ। 


বুধহাটা বাজারে জামায়াতের যুব বিভাগ বুধহাটা শাখার আয়োজনে বুধহাটা বাজার থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুধহাটা করিম সুপার মার্কেটে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, আশাশুনি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শাহিদুল ইসলাম। যুব বিভাগ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম ও হাফেজ বেলাল হোসেন, ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি অলিউল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাহসিন শরীফ প্রমুখ।


কুল্যা ইউনিয়নের বিভিন্ন সড়কে শোভাযাত্রা শেষে গুনাকরকাটি বাজারে পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি ফয়সাল আহমেদ, নায়েবে আমীর মেহেদী হাসান ও ইছহাক আলী, নুরুজ্জামান, মাস্টার মকলেসুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন সহ ছাত্র শিবির ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শোভনালী ইউনিয়নের কালিবাড়ি বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, জেলা কর্মপরিসদ সদস্য ও চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা জিয়াউর রহমান, প্রাক্তন মেম্বার খোরশেদ আলম। দরগাহপুর কালাবাগী বাজারে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল গনি, সেক্রেটারী জাকির হোসেন। 


বড়দল ও কাদাকটি গোয়ালডাঙ্গা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, ইউনিয়ন আমীর হেদায়েতুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল ওয়াজেদ, সেক্রেটারী সেকেন্দার আলী, কাদাকাটি আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান।


শ্রীউলা নাকতাড়া কালবাড়ি বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন, ইউনিয়ন আমীর লুৎফর রহমান, সেক্রেটারী শাহিনুল ইসলাম, মেম্বার আব্দুর রাজ্জাক, আবারুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, মৌলভী আব্দুর রহমান। খাজরা কাপষন্ডা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল রশিদ, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান। আনুলিয়া বিছট বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর মাওলানা হারুন-অর রশিদ, সেক্রেটারী আব্দুর রশিদ।


প্রতাপনগর তালতলা বাজারে মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, বাইতুলমাল সেক্রেটারী মাওলানা আনোয়ারুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, ইউনিয়ন আমীর মাওলানা আল আমিন, সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওহিদুজ্জামান, প্রভাষক শাহজাহানআলী প্রমুখ।


Tag
আরও খবর