বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরাতে সম্প্রীতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত




একঝাঁক কচিকাঁচা শিক্ষার্থীর আনন্দঘন অংশগ্রহণে সাতক্ষীরাতে অনুষ্ঠিত হল সম্প্রীতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর আয়োজনে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করা এবং দেশপ্রেমের দীক্ষায় নিজেকে গড়ে তোলার লক্ষ্যেশিক্ষার্থীসহ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির ধারণা পৌঁছে দেওয়ার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এবং বাস্তবায়ন করে দি হাঙ্গার প্রোজেক্টের ইয়ুথ প্লাটফর্ম ইয়ুথ এন্ডিং হাঙ্গার।

সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছেপ। ইউকেএইড এর সহায়তায় সামাজিক সম্প্রীতি এবং ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে যুক্ত করার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার কাজ করছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্যই মূলত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা সহ-সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ ও অনুষ্ঠানের উদ্ভোদন করেন মর্নিং সান প্রি-ক্যাডেট এর পরিচালক আমিনুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাতক্ষীরা জেলা শাখার স্বেচ্ছাসেবকগণ।


Tag
আরও খবর