বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা নির্বাচনী প্রকল্পের অবহিতকরণ সভা




সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু সহনশীল যুব উদ্যোক্তা নির্বাচনী প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।


২৭ নভেম্বর বুধবার দুপুরে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়বস্তুর আলোকে আলোচনা করেন দেশ টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র করেসপনডেন্ট শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা সদর উপজেলা পরিক্ল্পনা বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হক, সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ প্রমুখ।


প্রকল্পে প্রশিক্ষণের জন্য ৯০ জন উদ্যোক্তা তরুণ তরুণীকে বাছাইয়ের জন্য সবার সাথে মত বিনিময় করা হয়। প্রমিজ প্রকল্পের আওতায় প্রমিজ প্রকল্প মডেলের আওতায় এই যুব উদ্যোক্তাদের এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করা হয় উক্ত সভা থেকে।


সভাপতির বক্তব্যে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ বলেন, আইএলও’র সমীক্ষা অনুযায়ী, বর্তমানে যুব বেকারত্বের হার ১০.৬%। যা দেশের মোট বেকারত্বের হারের (৪,২%) দ্বিগুনেরও বেশী। এদের মধ্যে একটি বিরাট অংশ আছে যাদের প্রাইমারী স্কুলের গন্ডি পার হয়ে উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ হয়নি। যেহেতু দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সম্মিলিত ভাবে সামগ্রিক কর্মস্থানের ৪০% সৃষ্টি করে এবং দেশের মোট শিল্প উৎপাদনের ৪০ শতাংশ তাদের দ্বারাই হয়ে থাকে, সেহেতু দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই শিল্পক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে হবে।


এই প্রেক্ষিতে, সিঙ্গাপুর ভিত্তিক দাতাসংস্থা টিকটক এর আর্থিক সহায়তায় ব্র্যাক আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনজিনত কারণে ঝুকিপূর্ণ এলাকায় তরুণ তরুণীকে মেন্টরিং এর মাধ্যমে উদ্যোক্তা হবার জন্য প্রশিক্ষণ দিবে। তাদের উদ্যোগেকে বাস্তবে রুপদানের জন্য অর্থ সংস্থানের ক্ষেত্রগুলোর সাথে সংযোগ স্থাপন করিয়ে দেবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আরও কার্যকরীভাবে তারা ব্যবসা পরিচালনা করবে তা নিয়ে প্রশিক্ষণ দেবে।


Tag
আরও খবর