বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে উপকুলীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় প্রদর্শনী

শ্যামনগরে উপকুলীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় প্রদর্শনী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি:: সাতক্ষীরার শ্যামনগরে উপকুলীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ন প্রকল্প ব্র্যারাকে স্থানীয় জনগোষ্ঠী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র যৌথ উদ্যোগে প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় সুপদ জেলে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ গাজী, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সহযোগী কর্মসূচী কর্মকর্তা মনিকা পাইক, অষ্টমী মালো, দলিত এর প্রোগ্রাম অফিসার রতিকান্ত মন্ডল, কৌশল্যা মুন্ডা, এসএসএসটির প্রকাশ মন্ডল, মাছুম বিল্লাহ প্রমুখ

বক্তারা বক্তব্যে বলেন, আমাদের দেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগের তেমন কোনো অগ্রগতি নেই। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে নিজ উদ্যোগেও এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে পারছে না। ফলে হারিয়ে যেতে বসেছে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতি। আর এটি রক্ষার  সরকারী-বেসরকারী ভাবে সমন্বিত ভাবে উদ্যোগ গ্রহন করা জরুরী।

প্রদর্শনীতে বুড়িগোয়ালিনী, দাতিনাখালী, তারানীপুরের ক্ষুদ্র- নৃগোষ্টী সম্প্রদায়ে ৭টি  স্টলে বিভক্ত হয়ে তাদের সংস্কৃতির বিভিন্ন নিদর্শন তুলে ধরেন। এর মধ্যে জেলে, কাহার, ঋষি, মুন্ডা সম্প্রদায়ের স্টল ছিল অগ্রগণ্য। 

তাদের নিদর্শনের মধ্যে ছিলো হাড়িয়া, খাদ্যভাস, বল্লব, কুচ, বুজ, কড়ি, শিং,তীর ধনুক, পালক, টোপর, পুজার উপকরণ, বিবাহের উপকরণ, মাছ ধরার বিভিন্ন উপকরণ (জাল, দড়ি, নৌকা, পোলো, খারা), ঋষিদের জুতা সেলাইয়ের উপকরণ, কাহার সম্প্রদায়ের পালকি, ঢোল, খঞ্জন, কাশি, বেহলা, একতারা  ইত্যাদি উপকরণ। প্রদশর্নীর পাশাপাশি নিজ সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের সাংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার দাবী জানান।

অংশগ্রহণ কারী আনন্দিনী মুন্ডা বলেন, আমাদের এলাকায় অতীতে ক্ষুদ্র-নৃগাষ্টী তাদের পেশা এবং সংস্কৃতি ছিলো ঝাঁকজমকর্পূ। কালের বিবর্তনে সেগুলো আজ হারিয়ে যেতে বসেছে তারা এখন তাদের পেশা ছেড়ে দিয়ে অন্য পেশার দিকে ঝুঁকছে। এতে করে আমাদের অন্য পেশার উপর চাপ সৃষ্টি হচ্ছে।

প্রধান অতিথি হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, কালের বিবর্তনে উপকুলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র- নৃগোষ্টীর ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তাদের পেশাকে স্বীকৃতি দানের মাধ্যমে অধিকার সুরক্ষার জন্য সরকারী- বেসরকারী ভাবে উদ্যোগ গ্রহন করতে হবে। যে সব কারণে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তার কারণ খুজতে হবে।
ছবি-শ্যামনগরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি রক্ষায় প্রদর্শনী।



Tag
আরও খবর