বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন আড়াই মাস ধরে নষ্ট




সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন দীর্ঘ আড়াই মাস ধরে নষ্ট হয়ে আছে। এতে করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ব্রেইন বা অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সরকারের দৈনিক রাজস্ব আয়ও হাত ছাড়া হচ্ছে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা বলছেন, সিটি স্ক্যান মেশিনটির কুলার ও দুটি হার্ডডিস্ক নষ্ট হয়েছে। দ্রুত মেরামত না করলে অন্যান্য মূল্যবান পার্টস নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সিটি স্ক্যান মেশিনটি নষ্ট বা সমস্যা দেখা দেওয়ার পর তা জরুরী মেরামতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে জাপান থেকে আমদানিকৃত ১০ কোটি টাকা মূল্যের সিটি স্ক্যান মেশিনটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থাপন করা হয়। সিটি স্ক্যান মেশিনটি স্থাপনের পর জেলা ও জেলার বাইরে থেকে সাধারণ রোগিরা কম খরচে ব্রেইনসহ অন্যান্য পরীক্ষা করেন। এখানে ব্রেইন পরীক্ষা ২ হাজার, বুকের পরীক্ষা ২ হাজার ৫০০ টাকা ও পেটের পরীক্ষা ৪ হাজার টাকায় করা হয়। কিন্তু ত্রুটি দেখা দেওয়ায় গত ৩০ আগস্ট হতে মূল্যবান সিটি স্ক্যান মেশিনটির সবধরনের পরীক্ষা বন্ধ রয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, সিটি স্ক্যান মেশিনটি স্থাপনের পর একটানা ৭ বছর সার্ভিস দিয়েছে। যদিও এর ওয়ারেন্টি ছিলো পাঁচ বছরের। সে হিসাবে দুই বছর আগেই মেশিনটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। তার পরও ভালো সার্ভিস দিচ্ছিলো।

তিনি আরও বলেন, মেশিনটিতে খুবই কম খরচে সাধারণ রোগী ব্রেইন, বুক ও পেটের পরীক্ষা করতে পারতেন। কিন্তু মেশিনের কুলার ও দুটি হার্ডডিস্ক নষ্ট হয়ে যাওয়ায় গত ৩০ আগস্ট থেকে বন্ধ আছে। তিনি আরও বলেন, জরুরীভাবে এটি মেরামত করা না গেলে অন্যান্য মূল্যবান পার্টসও নষ্ট হতে পারে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ বলেন, এ জেলার সাধারণ মানুষের সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য এই মেডিকেল কলেজ হাসপাতালই আসেন। কিন্তু সরকারি এই প্রতিষ্ঠানের সিটি স্ক্যান মেশিনটি একটানা আড়াই মাস নষ্ট হয়ে পড়ে থাকবে তা ভাবা যায় না। তিনি সাধারণ রোগিদের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডাক্তার মোঃ কুরতই-খোদা জানান, সিটি স্ক্যান মেশিনটি ত্রুটি দেখা দেওয়ায় গত আড়াই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এটি দ্রুত মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। এমনকি আমি নিজেও দুই তিনবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে জানিয়েছি দ্রুত মেরামত করার জন্য। কিন্তু তাতেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে করে প্রতিদিন দূর-দূরন্ত থেকে আসা সাধারণ রোগী এসে ফিরে যাচ্ছেন। তবে এটি মেরামত করতে খরচ হবে ৫৮ লাখ টাকা।

এ ব্যাপারে মেডিকেল কলেজ হাসাপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সিটি স্ক্যান মেশিনটি আড়াই মাস বন্ধ রয়েছে তা তিনি জানতেন না। হাসপাতালের তত্ত্ববধায়কের সাথে কথা বলে দ্রুত মেরামতের উদ্যোগ নিবেন বলে জানান।


Tag
আরও খবর