বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে সুন্দরবন ডাকাত মুক্ত করণে মানববন্ধন

শ্যামনগরে সুন্দরবন ডাকাত মুক্ত করণে মানববন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৫ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখ চত্তরে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মৎস্যজীবিগণের আয়োজনে সুন্দরবন ডাকাত মুক্ত করণ সহ অন্যান্য দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন সুন্দরবন নির্ভর অসহায় মৎস্যজীবিদের জীবিকা রক্ষার একমাত্র আয়ের পথ বনদস্যু কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রতিবাদে এই মানববন্ধন। প্রশাসনের দৃষ্টি কামনা করে তারা আরও বলেন সুন্দরবন ডাকাত মুক্ত করতে হবে, সুন্দরবনের পর্যটকদের ভ্রমণের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে, মৎস্যজীবিদের মৎস্য আহরণের পরিবেশ সৃষ্টি করা সহ অন্যান্য দাবী জানান।

মৎস্যজীবি সমিতির জেলা প্রতিনিধি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অতিথি হিসাবে  বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের  জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজাননগর ইউপি বিএনপির সভাপতি মোঃ শহিদুজ্জামান, জামায়াতনেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান। মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ, মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

ছবি- শ্যামনগরে সুন্দরবন ডাকাত মুক্ত করণে মানববন্ধন।



Tag
আরও খবর