বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বিজিবির পৃথক অভিযানে স্বর্ণসহ আটক দুই




সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ২পিস স্বর্ণের বারসহ একজন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজনকে আটক হয়েছে। রবিবার (২৪ নভেম্বর)  সাতক্ষীরার তলুইগাছা বিওপি এবং ভোমরা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা তাদের আটক করে।


সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, তার সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল এক জন আসামীসহ ৫৪১ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার আটক করে।


গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানান, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র টহলদল সাতক্ষীরা শহর, খুলনা রোড এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে-এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল উক্ত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।


এ সময় আভিযানিকদল উক্ত স্থানে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে গমনকালে মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে সাতক্ষীরার সাতানি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ তজিবুর রহমান (৪৩)কে ১টি মোটরসাইকেল, নগদ ৭২ হাজার ৫০০ টাকা এবং ২টি মোবাইলসহ আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে প্যান্টের সাথে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৫৪১ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা।


স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।


লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক আরও জানান, একইদিন ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা খুলনার পাইকগাছার  রাজু আহমেদ (২৮) নামের একজনকে আটক করে।


 আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২৪ নভেম্বর বিকেলে ভারতীয় দালালচক্রের সহায়তায় তিনি অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে সীমান্তে গমন করেন এবং বিএসএফ ধাওয়া করলে উক্ত বাংলাদেশী নাগরিক পালিয়ে বাংলাদেশে ফেরত আসেন। এরপর বিজিবি হাতে ধরা পড়েন। আটকৃত ব্যক্তিকে বিএসএফ ধাওয়া করার সময় লাঠি দিয়ে শারিরীকভাবে তাকে লাঞ্ছিত করে। আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।


Tag
আরও খবর