বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

গ্রাম পুলিশের ষড়যন্ত্র ও মিথ্যা মামলা থেকে বাঁচতে কোরআনের হাফেজের আকুতি

গ্রাম পুলিশ বিল্লাল ও ডিবি পরিচয়দানকারী শাহজানের চাঁদাবাজী, জমি দখল, লুটপাট, ক্রস ফায়ারে দেওয়ার হুমকী ও মিথ্যা মামলার প্রতিকার এবং বিল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করায় নতুন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে ভুক্তভোগি আরিফুল সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। 

আশাশুনির বাটরা গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে জামায়াত কর্মী হাফেজ আরিফুল ইসলাম লিখিত বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তিনি স্থানীয় মসজিদে ইমামতি করে জীবিকা নির্বাহ আসছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রাম পুলিশ ও পুলিশের সোর্স পরিচয়দানকারী বিল্লাল ও শালখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে ডিবি পুলিশ পরিচয়দানকারী শাহজাহান তার কাছে প্রায়ই চাঁদা দাবী করতো। চাঁদা না দেয়ায় তাকে পুলিশ দিয়ে ধরিয়ে জেলহাজতে পাঠায়। এরপর থেকে একের পর এক জিআর ৬০০/১৮ সহ ১৬ টি মামলা দায়েরের ব্যবস্থা করে। তাকেসহ তার ৭ ভাইকেও আসামী করা হয়। এসব মামলায় পলাতক থাকার সুযোগে তারা ভাড়াটিয়া বাহিনী নিয়ে তাদের (আরিফুল) বাটরা মৌজার পৈত্রিক ৫ বিঘা জমি দখল করে নেয়। প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করা হলেও থানা পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিতে রাজি হয়নি। এতকিছুর পরও ২০১৮ সালে সাতক্ষীরা শহরে ভাড়াটিয়া বাসায় পলাতক বসবাস করাকালীন তাকে পুলিশ দিয়ে আটক করিয়ে বাসায় থাকা নগদ চার লক্ষ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে নেয়। কাউকে জানালে তার দুই ভাইকে ক্রস ফায়ারে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়া এলাকার বহু মানুষকে মামলার ভয় দেখিয়ে ও কার্ড দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। 
ফ্যাসিস্ট সরকারের পতনের পর আরিফুলরা আদালতে ( দ্রুত বিচার আদালতে ৯১/২৪সহ) বিল্লাল ও শাহজানের নামে মামলা দায়ের করলে তারা বেপরোয়া হয়ে উঠেছে দাবী করে আরিফুল বলেন, দীর্ঘর১৫ বছরে বিল্লালদের মিথ্যা মামলায় আমরা নিঃশ্ব। তছনছ হয়ে গেছে আমাদের জীবন সংসার। অথচ এখনও তারা বহাল তবিয়তে আছে, আমাদেরকে হয়রানী করতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও মিথ্যা মামলা দায়েরের চক্রান্ত শুরু করেছে। এব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Tag
আরও খবর