বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

খাজরায় একটি গার্ডার ব্রিজ ও সড়ক নির্মানে বদলে যেতে পারে পুরো গ্রাম

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড গজুয়াকাটি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ একটি ব্রীজের কারনে চরম ভাবে বিপাকে রয়েছে।

গ্রামে প্রাথমিক, মাধ্যমিক, কলেজসহ বিভিন্ন সেক্টরে চাকুরিত বাসিন্দারা দেশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন বা করছেন। গ্রামের মানুষের যযাতয়াতের জন্য অতি গুরুত্বপূর্ন একটি গার্ডার ব্রিজ ও রাস্তা নির্মান করা। গার্ডার ব্রিজ ও সড়ক নির্মান হলে পুরো গ্রামের দৃশ্যপট বদলে যাওয়া সম্ভব বলে গ্রামবাসীরা মনে করেন। গজুয়াকাটি প্রাইমারী স্কুল সংলগ্ন বাশের জরাজীর্ন সাকো পার হয়ে প্রতিদিন গজুয়াকাটি, ফটিকখালী থেকে বড়দল ইউনিয়নে ও বড়দল ইউনিয়নের পাঁচপোতা থেকে গজুয়াকাটি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীসহ জনসাধারণ জীবনের ঝুকি নিয়ে পার হয়ে দৈনিন্দ কাজে যাযওয়া আসা করে থাকে। এছাড়াও গজুয়াকাটি গ্রামের শিক্ষক, কর্মচারী, সাধারন শিক্ষার্থীরাও এই বাঁশের সাঁকো পার হয়ে গন্তব্যস্থলে যাতয়াত করে থাকেন। কিন্তু গ্রামের যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশা দীর্ঘ দিনের। রাস্তার কিছু অংশে ইটের সোলিং আবার কিছু ছোট কাঁচা রাস্তা। বর্ষা মৌসুমে রাস্তার অনেক অংশ তলিয়ে যায়। ফলে এক দিকে জরাজীর্ন বাঁশের সাঁকো, অন্য দিকে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা সব মিলে গ্রামের বাসিন্দাদের কষ্টের শেষ নেই।
পিরোজপুর সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক রাহুল দেব মন্ডল জানান, আমাদের গ্রামে উন্নত মানের পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে নিজেদের কর্মস্থলে যেতে খুবই কষ্ট হয়। এমনকি বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়ার জন্য তিন চাকার ভ্যান পর্যন্ত ব্যবহার করতে পারি না। সব চেয়ে দুর্ভোগ পোহাতে হয় কেউ অসুস্থ হলে তাকে মেইন রাস্তা পর্যন্ত আনতে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।
২০২০ সালে বিভিন্ন পত্র পত্রিকায় এই বাঁশের সাঁকোর সংবাদ প্রকাশিত হওয়ায় আশাশুনি উপজেলা প্রশাসনের কিছুটা হলেও ঘুম ভাঙে। পিআইও অফিস সূত্রে জানাগেছে, ২০২১ সালের আগষ্ট মাসে গজুয়াকাটিতে একটি গার্ডার ব্রিজ নির্মানরে জন্য মাপ—জরিপ, প্রি-ওয়ার্ক সম্পন্ন হওয়ার পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মহামারী করোনার কারনে টেন্ডার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান, গজুয়াকাটিতে গার্ডার ব্রিজ নির্মান হবে। প্রকল্পটির শুরুর কাজ চলমান আছে। চলতি বছর খালের পানি কমার সাথে সাথে কাজ শুরু হবে। আশাকরি কাজটি দ্রুত শুরুর মাধ্যমে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে।
Tag
আরও খবর