বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বড়দলে ইউনিয়ন পরিষদের প্রশাসক আইসিটি কর্মকর্তা

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোনীত হয়েছেন উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল। বুধবার এক পত্রে এতথ্য জানিয়েছেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক। 

বড়দল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা গত ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে থাকায় পরিষদের সেবা নিতে আসা মানুষ সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে। পরিষদের সার্বিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এলাকাবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করে কাজ চালিয়ে নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছিল। দীর্ঘ সাড়ে ৩ মাস পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত না করে প্রশাসক মনোনীত করা হয়েছে। 
স্থানীয় সরকার, সাতক্ষীরার উপ পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস গত ২০ নভেম্বর এসংক্রান্ত পত্র জারী করেছেন। জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা (স্থানীয় সরকার শাখা) এর ০৫.৪৪.৮৭০০.০২৭.০২.০২১.২৩.৭৩৫ নং স্মারকে প্রেরিত পত্রে বলা হয়েছে, নির্বাচিত চেঢারম্যানের অনুপস্থিতির কারনে পরিষদ সচল রাখাসহ জনসেবা অব্যহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ১৯ আগষ্ট'২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নং পরিপত্রের ৩য় নং অনুচ্ছেদের আলোকে --- আক্তার ফারুক বিল্লাল আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) আশাশুনিকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হলো।
ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আবার চালু হতে যাচ্ছে।
Tag
আরও খবর