বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবেলায় পানির জার ও বোতল বিতরণ

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুরে লিডার্সের বাস্তবায়নে প্রধান কার্যালয়ে সুপেয় পানির সংকট মোকাবেলায় ফুড গ্রেড পানির জার, পানির বোতল ও পানি সংগ্রহে এটিএম কার্ড বিতরণ করা হয়।

সুইচ কন্ট্যাক্ট ও জায়েদ সাসটেইনেবল এর পুরস্কারের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ জার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা : রণী খাতুন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন নারীরা সমাজ উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারীদের পানি সংগ্রহের পাশাপাশি সংসারের অনেক কাজ সামলাতে হয়। তিনি বলেন বিশুদ্ধ পানি সংগ্রহে পানির জার গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ বর্মন। লিডার্সের কর্মসূচি উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া।

 প্রশাসনিক কর্মকর্তা শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নীপা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হরিদাশ হালদার, আঃ জলিল, লিডার্সের টিম লিডার অসিত মন্ডল, রায়হান কবীর,রেখা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে নিবন্ধনকৃত ২৬০ জন উপকারভোগীর মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

Tag
আরও খবর