বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় সাফ জয়ী তিন ফুটবলারকে লাল গালিচা সংবর্ধনা


লাল গালিচা আর জমকালো আয়োজনে সাফ জয়ী সাতক্ষীরার কৃতি তিন নারী ফুটবলার অধিনায়ক সাবিনা, মাসুরা ও আফঈদাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়।


সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার কৃতি সন্তান ও জাতীয় ফুটলবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, দুই ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি।


সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফেফা রেফারী তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।


গণ সংবর্ধনা পেয়ে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, যখনই আমরা ভালো খেলা করে সফলতা অর্জন করি। তখনই আমাদের সাতক্ষীরার মানুষ আমাদেরকে সংবর্ধন দিয়ে উৎসাহিত করে। এটি আমাদের জন্য অনেক গর্বের। খেলার ধারাবাহিকতা রেখে আগামীদিনে আরও ভালো কিছু উপহার দিতে সেজন্য সবার কাছে দোয়া প্রাথর্না করেন।


গণ সংবর্ধনা পেয়ে ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, খেলায় সফলতা পাওয়ার পর দেশের মানুষ আমাদের যেভাবে সাপোর্ট করে এতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। জেলার মানুষের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অনেক ভালো লাগছে। এই সংবর্ধনা দেখে নতুন প্রজন্মের খেলোয়ড়রা আরোও উজ্জিবিত হবে।


গণ সংবর্ধনা পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, এ্যাথলেটিক্সসহ ১০০ জনের অধিক কৃতি খেলেয়াড় রয়েছে সাতক্ষীরার জেলায়। এসব খেলোয়াড়ার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এজন্য এই জেলাকে খেলোয়াড় তৈরীর উর্বর ভূমি বলা হয়।


কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, স্টেডিয়াম, জেমনেসিয়াম, মহিলা হোস্টেলসহ বিভিন্ন সমস্যার কারণে পরবর্তী প্রজন্ম থেকে আমাদের মতো খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। নুতন করে যারা খেলায় আসছে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, সুযোগ-সুবিধা দেওয়া হলে এই জেলা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।


আজকে আমাদের সংবর্ধনা দিয়ে যেভাবে সম্মানিত করা হয়ছে সেজন্য নিজ জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে আমাদের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য বড় কোন অর্জন বয়ে নিয়ে আসতে পারি সেজন্য আপানাদের কাছে প্রার্থনা করছি।


এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ক্রিকেটার সৌম্য-মোস্তাফিজ, ফুলবলার সাবিনা, মাসুরা ও প্রান্তির মতো অনেক কৃতি খেলোয়াড় এই জেলাকে বিশ্ব  দরবারে পরিচিত করেছে। তারপরও ক্রীড়াঙ্গনে অনেক সমস্যা আছে। স্টেডিয়াম, ক্রীড়া কম্পপ্লেক্সসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করে জেলাকে এগিয়ে নিতে কাজ করে যাবো।


এদিকে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতির আয়োজন করা হয়।


Tag
আরও খবর