বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় জলবায়ু নায্যতার দাবি জানিয়ে দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ




জলবায়ু নায্যতা প্রতিষ্ঠা ও জলবায়ু ক্ষতিগ্রস্থ মানুষদের ক্ষতিপুরণের দাবি জানিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ। ২০ নভেম্বর বুধবার দুপুরে শহরের রাধানগরে প্রাণসায়ের খাল সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন ও দূর্যোগ কবলিত মানুষের সমবেত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ক্লাইমেট জাস্টিস ফোরাম ও মাল্টি এক্টর পার্টনারশীপ-ম্যাপ প্রতিবাদী এই কর্মসূচির আয়োজন করে। বেসরকারি সংগঠন অ্যাওসেড ও সিডিআরএফআই’র দায়িত্বশীলরায় এই আয়োজনে সংহতি জ্ঞাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ম্যাপ ও ক্লাইমেট জাস্টিস ফোরামের যুগ্ম আহবায়ক অধ্যাপক ভারত্বেশরী বিশ্বাস।


আলোচনা করেন, এনজিও ব্যাক্তিত্ব ও নাগরিক নেতা মাধব দত্ত, ম্যাপ সাতক্ষীরা জেলার সদস্য সচিব ও প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব আমিনা বিলকিস ময়না, জলাবদ্ধ ভুক্তভোগী এলাকার নাগরিক নেতা ইমরান হোসেন সরদার, অ্যাওসেড’র বাহালুল আলম, চায়না দাস, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা মাহিদা মিজান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, ভূমিহীন নেতা কওছার আলী, আব্দুস সামাদ, প্রভা এনজিও’র পরিচালক শাম্মি আকতার কুমকুম প্রমুখ।


অধ্যাপক ভারতেশ্বরী বলেন, আজারবাইজানে রাজধানী বাকুতে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন-কপ এর ২৯ তম সংস্করণ এবারের সম্মেলনের মুল প্রতিপাদ্য বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে অঙ্গীকার সুসংহত করা। এই আহবানের সাথে সংহতি রেখে এই পরিবেশবাদী, ক্ষতিগ্রস্থ নাগরিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি সফল করা হয়। এখানে সকলে জলবায়ু নায্যতা প্রতিষ্ঠার দাবি উচ্চারিত হয়।


পরিবেশকর্মী মাধব দত্ত বলেন, বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমুহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের নায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সর্বোপরি বিশ্বের প্রধান গ্রিণহাউস গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলিকে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫০ সেলসিয়াসের মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অ্যাওসেড’র বাহালুল আলম বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিপুরণ দিতে হবে।

Tag
আরও খবর