বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আশাশুনি ইউসিসিএ এর দূর্ণীতি ও জালিয়াতির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

আশাশুনিতে ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান ও এআরডিও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্ণীতি ও স্বাক্ষর জালিয়াতির সুবিচার দাবী করে ব্যবস্থপনা কমিটি থেকে পদত্যাগকারী ৫ সদস্য সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যবস্থপনা কমিটি থেকে পদত্যাগকারী মনিষ কুমার মন্ডল, সিদ্ধার্থ কুমার গাইন, ইয়াছিন আলী, কামরুল ইসলাম ও আব্দুল মালেক গাজী লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৩/১২/২০২২ তাং ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তারা সদস্য পদে নির্বাচিত হন এবং ১৯ তারিখে কমিটির প্রথম সভা থেকে তারা সবাই যোগদান করে এসেছেন। আগামী ২০২৫ সালের ১২ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হবে। শুরু থেকে সভাপতি বিভিন্ন ভাবে অনিয়ম, দুর্ণীত ও স্বেচ্ছাচারিতার সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে এআরডিও মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে তার অন্যায়ের দৌরাত্ম্য বাড়িয়ে দেন। ৪নং ব্লকের সদস্য আব্দুল মান্নান মৃত্যু বরণ করলে শুণ্য পদে ৩০দিনের মধ্যে মনোনীত কোন সদস্যকে মিটিং এর সিদ্ধান্ত মতে কো-অপট করতে হয়। কিন্তু বিগত ৬মাসেও তা করা হয়নি। গত ০৪ জুন বিল্লাল হোসেনকে কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই বাড়ী থেকে ডেকে এনে রেজুরেশন খাতায় স্বাক্ষর করিয়ে নেন। যা নিয়ম বহির্ভূত হয়েছে। আমরা দায়িত্ব পালন করতে গিয়ে জানতে পারলাম নির্বাচনের ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিতে ৪জন সরকারী কর্মকর্তা কো-অপট করার কথা থাকলেও বিগত ২বছরে কোন মিটিংয়ে অফিসারবৃন্দ আসেননি। সমবায় আইন দ্বারা ইউসিসিএ লিঃ পরিচালিত হয়ে থাকলেও সমবায় অফিসার বা তার মনোনীত কোন প্রতিনিধি কোন দিনই মিটিংয়ে উপস্থিত হননি। নির্বাচিত কমিটির অর্ধেকাংশ অর্থাৎ ৪জন এবং সরকার কতৃর্ক মনোনীত সদস্যের অনুন্য ৫০শতাংশ অর্থাৎ ২জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হবে মর্মে নিয়ম থাকলেও গত দুই বছরে তা মানা হয়নি। সুতারাং এই কমিটির কার্যক্রম আমাদের কাছে জবাবদিহিতা মূলক মনে হয়নি। এসমস্ত অবৈধ সিদ্ধান্তের বিষয়ে আমরা বাঁধা সৃষ্টি করলে সভাপতি মোঃ মনিরুজ্জামান কোন তোয়াক্কা করেননি। বরং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে ইচ্ছেমত চলে এসেছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গত ৭নভেম্বর'২৪ সদস্য পদ থেকে আমরা ৫জন স্বেচ্ছায় পদত্যাগ করি। পদত্যাগ করার পর থেকে সভাপতি আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি, হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছেন। এমনকি নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখার স্বার্থে আমাদের স্বাক্ষর জাল করে ব্লক নং ভূল করে কম্পিউটারে লেখা তারিখ কেটে কলম দিয়ে কাটাকাটি করে ভূয়া পদত্যাগ প্রত্যাহার পত্র গত ১২ নভেম্বর যুগ্ম নিবদ্ধকের দপ্তরে প্রেরণ করেছে। সংবাদ সম্মেলনে ভূয়া স্বাক্ষর জাল সৃষ্টিকারী কুচক্রী মহলের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে পূর্বের পদত্যাগ পত্রের উপর অনড় থেকে স্বাক্ষর জালিয়াতির সুবিচার প্রার্থনা করেন তারা এবং এই অবৈধ কমিটির উপর অনাস্থা ঘোষণা করেন ৫জন পদত্যাগকারী সদস্য। সমবায় আইন ভঙ্গকারী, সরকারী ট্রেজারী ফাঁকি, ভূয়া নিবন্ধন সৃষ্টিকারী উক্ত অবৈধ কমিটি বাতিল পূর্বক অত্র প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সচল রাখা এবং ঋণের কার্যক্রমের ধারা গতিশীল করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের দাবী জানান সংবাদ সম্মেলনকারীবৃন্দ।
Tag
আরও খবর