বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় ও উপহার বিতরণ



সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মতবিনিময় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারাও রোপন করেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কাজিরহাট কলেজ, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ও কলারোয়া আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

একই সাথে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে ছাত্র নেতাদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, ফুটবল, ভলিবলসহ নানান উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাফি ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুছা কারিম, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, ছাত্রদল নেতা প্রিন্স, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ওই কার্যক্রম চলার সময় কাজিরহাট কলেজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ, হেলাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজারসহ অনেকে।

অনুরূপভাবে কলারোয়া আলিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর