বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আশাশুনির প্রতাপনগর থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

আশাশুনিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনা বাহিনী।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার প্রতাপনগর এলাকায়  সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। এ সময় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে আব্দুল খালেক, প্রতাপনগর গ্রামের বাবর আলী গাজীর ছেলে উজ্জ্বল হোসেন ও কুড়িকাহুনিয়া গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে আনারুল ইসলামকে আটক করে। তাদের স্বীকারুক্তি মোতাবেক ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ছুরি, ১টি কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রাম দা এবং ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আশাশুনি সেনা বাহিনীর ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় জানানা হয়,  আশাশুনি সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা গত ১৫ নভেম্বর প্রতাপনগর এলাকায় ৩ জন চাঁদাবাজের কাছে অবৈধ অস্ত্র রাখার সন্ধান পান। ওই দিন দুপুরে আশাশুনি সরনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দের সাথে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সন্দেহভাজন উল্লেখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে লেঃ কর্নেল আরিফুল হক, ৩৭ বীর'র নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদেরকে রোববার সন্ধ্যায় আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত. আশাশুনি থানার ওসি মু.  নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান,  গ্রেপ্তারকৃত আসামি আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি, উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮ টি মামলা রয়েছে। #


Tag
আরও খবর