বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলনে আ'লীগকে কঠোর হুঁশিয়ারি

আশাশুনিতে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকালে দলীয় কার্যালয়ে  আলামিন ট্রাস্ট মিলনায়তনে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ'র সভাপতিত্বে ও মাওঃ আব্দুল হায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুব জামায়াতের সভাপতি কর্ম ও  শুরা পরিষদের সদস্য ডাঃ রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বেলাল হোসাইন। সন্মেলনে প্রধান অতিথি জামায়াত নেতা আব্দুস সবুর আ'লীগের নেতা কর্মীদের  কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী অগণতান্ত্রিক সরকার খুনি শেখ হাসিনা বিগত ১৬ বছর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা মিথ্যা মামলা, জেল, জুলুম নির্যাতন  করেছে । এমনকি আমাদের কেন্দ্রীয় নেতাদেরও মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে । তারা নির্বাচনের নামে প্রহসনের খেলায় মেতে উঠেছিল, ভোট কি জিনিস নতুন প্রজন্ম জানেই না,  নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন আগুনে পুড়িয়ে মেরেছে । সেটির জবাব গত ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতা দিয়েছে । গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট ভারতে পালিয়ে যায় খুনি হাসিনা । কিন্তু দেশ নিয়ে ষড়যন্ত্র তার থেমে নেই। আজ আবার নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ঢাকার গুলিস্তানে তার নেতা-কর্মীদেরকে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে । প্রশাসনের প্রতি আহ্বান এই খুনি শেখ হাসিনার দোসররা শান্ত এই দেশকে যেন  কোন প্রকার অশান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান । কর্মী সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে জামায়াত নেতা আব্দুস সবুর আরো বলেন সাংগঠনিকভাবে মান উন্নয়নে ও  আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বিগত আন্দোলনে রাজপথে ছিলেন, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবেন বলে সকলকে জানান দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক শহীদুজ্জাম বাবলু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি- মাসুম বিল্লাহ,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সম্পাদক হযরত আলী, মোর্তাজুল হক, মোবারক আলী,  আবুল কাশেম, মেম্বর সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, নুরুজ্জামান, হাসানুজ্জামান, মন্টু প্রমুখ । #
Tag
আরও খবর