বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশ

শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশ
রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ ছোট খাট সমস্যা সমাধানে বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশ ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদান করবেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিট পুলিশিং কার্যক্রম। এ সব কথা গুলি বলছিলেন মঙ্গলবার বিকাল ৪টায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে বিট পুলিশিং সমাবেশে।
তিনি আরও বলেন সকল পুলিশ খারাপ নয়, সকল মানুষ খারাপ নয়, সকল সরকারি কর্মকর্তা খারাপ নয়। পেশাগত কাজ ছাড়া পুলিশ অন্য কাজ করবে না। ধর্মের ভিত্তিতে ভাগ না করে পুলিশ মানুষ হিসাবে সকলকে দেখবেন। মানবিক ভাবে সবকিছু দেখবেন। তিনি শ্যামনগর থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ও শ্যামনগর থানাকে মডেল থানা হিসাবে তৈরীতে সকল মানুষের সহায়তা চান। তিনি দুস্কৃতিকারীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তা চান। এ ছাড়া ইভটিজিং, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে সকলকে সচেতন হওয়া সহ সহায়তা চান।
“বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি” তথ্য দিন সেবা নিন । এ স্লোগানকে সামনে নিয়ে শ্যামনগর থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর মোল্যা, জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজীব খান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আবু সাইদ, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু প্রমুখ।
পুলিশিং সমাবেশে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ অন্যান্য পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
ছবি- শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।



Tag
আরও খবর