বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

শ্যামনগরে এক ঘন্টার পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলেন ছাত্রী তাবাসসুম

শ্যামনগরে এক ঘন্টার পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলেন ছাত্রী তাবাসসুম

রনজিৎ বর্মন  শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে এক ঘন্টার জন্য প্রতিকী দায়িত্ব পালন করলেন তাবাসসুম মাশিয়া তমা(১৫)।

 তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতনের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী। সোমবার বেলা ১১টায় পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেন’স  টাস্ক ফোর্স  (এনসিটিএফ) শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গালর্স টেকওভার কর্মসূচির আওতায় শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তাবাসসুম মাশিয়া তমা এক ঘন্টার জন্য প্রতিকী দায়িত্ব পালন করেন।

 উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন এক ঘোষণাপত্রে সাক্ষর করে প্রতিকী দায়িত্ব পালনের জন্য অনুমতি প্রদান করেন। দায়িত্ব প্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাবাসসুম মাশিয়া তমা বলেন, এক জন কিশোরী হিসাবে সকল কিশোরীদের প্রতিনিধিত্ব করছি। স্বপ্ন দেখছি ভবিষ্যতে এমনই পদে  আসতে পারবো । এ সময় শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা হতে কিশোর কিশোরীদের বিভিন্ন সেবা প্রদান ও সেবার পরিমান বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, কিশোরেীদের জন্য পর্যাপ্ত টিটি টিকা, আয়রন ট্যাবলেট ও হাইজেনিক কিট সরবরাহ, বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে কথা বলেন।

 উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন তার বক্তব্যে এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে। কিশোর কিশোরীদের জন্য বিশেষ সেবা প্রদান, বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা সহ অন্যান্য কাজ করছে।

 তাবাসসুম মাশিয়া তমা বাড়ী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামে। দুই বোনের মধ্যে সে বড়। তিনি ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শ্যামনগর উপজেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার পিতা মো. মিজানুর রহমান বলেন তিনি ভাবতে পারেননি তার কন্যা সন্তান এক ঘন্টার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে কোন দিন প্রতিকী দায়িত্ব পালন করার সুযোগ পাবেন।

 এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সদস্য আবু সাঈদ, দলিতের ফিল্ড অর্গানাইজার রতিকান্ত মুন্ডা, রিপোর্টার জামাল বাদশা, পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন সহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বেলা ১২টায় প্রতিকী দায়িত্ব পূর্ণ হস্তান্তরের মধ্য দিয়ে সমাপ্তি হয়।



 ছবি- শ্যামনগরে এক ঘন্টার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব পালন করার ঘোষনাপত্র হস্তান্তর করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন।




Tag
আরও খবর