বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

আশাশুনিতে বিএনপির বিশাল জনসভায় "নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি অর্ন্তবর্তী সরকারের সাথে থাকবে' --এড. সৈয়দ ইফতেখার আলী।

আশাশুনিতে উপজেলা বিএনপি'র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা বিএনপি'র আহবায়ক স,ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আজকের জন সমাবেশে জনস্রোতে রুপান্তরিত করায় আমরা আবেগে উৎফুল্ল বোধ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাডাঃ শহীদুল আলমের পক্ষ থেকেও শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, বিগত ১৭ বছরে যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বংস হয়ে  গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল।পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশে সম্পদ বলতে আর কিছুই নেই। ওরা এতটা ক্ষুধার্ত যে সাগরের পানি খেয়েছে। প্রধান অতিথি আরও বলেন, অর্ন্তবর্তীকালীন  সরকারকে তারেক রহমানের নির্দেশে  বিএনপি সমর্থন করে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে তিনি আহবান জানান। তিনি বলেন, দেশে শ্রমিক অসন্তোষ, আনসার বাহিনী, ফ্যাসিস্ট সরকারের হাতে নিয়োগ কর্মকর্তারা এখন প্রশ্নবিদ্ধ আচরণ করছে। বিএনপির দুঃসময়ে যারা আমাদের ক্ষতি করেছে, আ'লীগের সাথে হাত মিলিয়ে চলেছিল, যারা দেশে লুটপাট, ভূমি দখল, ঘের দখল করেছে তাদের থেকে সজাগ থাকতে হবে। আগামীদিনে তাদেরকে দলে অনুপ্রবেশে খেয়াল রাখতে হবে। তিনি বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। 
উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিসতি, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, জেলা তাঁতী দল সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জাসাস সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, কৃষকদল কেন্দ্রীয় সহ যযোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল হক খোকন, যুগ্ম আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, শেখ আব্দুর রশিদ, আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, মহিলা দলের সহ সভানেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বেবী ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, আছাদুজ্জামান আছাদ, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, শ্রীউলা আহবায়ক আব্দুল মালেক, দরগাহপুর আহবায়ক ইসলাম উদ্দীন, সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো প্রমুখ। #
Tag
আরও খবর