বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও সরকারি হাসপাতালের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন




অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার ২৬ অক্টোবর সকাল ১০টার সময় শহরের খুলনা রোড মোড়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির শাকিবুর রহমান বাবলা, নদী ও বন পরিবেশ রক্ষা সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, ভূমিহীন কমিটির সাতক্ষীরা সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সুজন-এর সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, শিক্ষক মনোরঞ্জন সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, এড. খগেন্দ্রনাথ ঘোষ, এড. সামসুজ্জামান খোকন, এড. আবুল কালাম, সাংবাদিক ডিএম কামরুল ইসলাম, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য ও সাংবাদিক জিএম রেজাউল করিম রেজা, ইকরামুল কবির, জিএম আবু জাফর, এসএম রনি প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, সাতক্ষীরায় ২৬৮টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এরমধ্যে মাত্র ৫টি ক্লিনিকের বৈধ কাগজপত্র আছে। দীর্ঘদিন ধরে ঐ সব ক্লিনিক অবৈধভাবে চলছে কিন্তু প্রশাসন ও সিভিল সার্জন তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা না নেওয়ায় মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারগণ ঐসব অবৈধ ক্লিনিকের মালিক। এমনকি তাদের অধিকাংশই ক্লিনিকের ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে এখুনি আইনে ব্যবস্থা করার জোর দাবি জানান। শুধু তাই নয়, ঐ সমস্ত অবৈধ ক্লিনিক তথাকথিত সমিতির নামে স্বাস্থ্য খাতে দীর্ঘদিন অনিয়ম দুর্নীতি করছেন। বক্তারা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


Tag
আরও খবর