বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

অফিস ভাংচুর, বাসা ও মৎস্য ঘের জবর দখল




সাতক্ষীরা আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত অফিস ভাংচুর, ক্রয়কৃত বাসা ও মৎস্য ঘের জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভাংচুর করে মালামাল লুটপাট আটকে দিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখার ব্যবস্থা করেছে।


আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল জানান, আঃ মজিদের ছেলে তৌহিদুর রহমান কাটাখালী মৌজার ৭৭ শতক জমি বিক্রয়ের জন্য বায়নাপত্র করে দিয়ে আমার হিসাবের খাতায় সহি স্বাক্ষর করে দিয়ে বিভিন্ন সময় ১৬ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করেন। এরপর কলেজের পিছনে বাড়ির জমি স্ট্যাম্পে লেখাপড়া করে দিয়ে ৭ লক্ষ টাকা গ্রহন করে ১০ শতক জমির পজেশন হস্তান্তর করেন ২০১৭ সালের ৭ নভেম্বর। আমি বাড়িটি অনেক টাকা খরচ করে সুন্দর করে গড়ে তুলি।


এরপর তৌহিদ লিখিত চুক্তিপত্রে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। তার চাচা ভাইরা ভারতের নাগরিক হওয়ায় লিখে দিতে না পেরে আমার নিকট থেকে কোন টাকা নেয়নি মিথ্যা দাবী করে আদালতে ২/১০/২৪ তাং ১৭৬৭/২৪ নং মামলা করলে বিজ্ঞ আদালত সিআইডির উপর তদন্তের আদেশ করেন। তদন্ত শেষে সিআইডি অভিযোগ প্রমানিত না হওয়ার রিপোর্ট দাখিল করেন।


এছাড়া তৌহিদুর পুনরায় ২ লক্ষ টাকা গ্রহন করে ৪৫৪/২৪ নং কোবালা দলিল করে দেয়। অপরদিকে তার ৭৭ শতক জমির পাশে তাদের ৪ বিঘা জমি বিবেকানন্দ মন্ডল ওরফে লিটনের কাছে ২০২৪ সালে ৩ বছরের জন্য ডিড করে দিয়ে ১ লক্ষ ৯২ হাজার টাকা তৌহিদুর গ্রহন করে। ডিড নিয়ে লিটন মাছ চাষ শুরু করেন। কিন্তু গোপনে তৌহিদ ঘের দখলের ষড়যন্ত্র করতে থাকলে লিটন বাদী হয়ে আদালতে ১৭৬৭/২৪ নং ১৪৫ ধারা মামলা করেন। তাপরও তৌহিদ আদালতকে তুয়াক্কা না করে ২২ আগষ্ট ঘেরে জবর দখলে যায়।


বাধ্য হয়ে আদালতে ১৮৮ ধারায় আবেদন করলে আদালত থানা ও সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিকে শান্তি শৃংখলা রক্ষা ও তদন্তেন আদেশ করেন। তারপরও তৌহিদ আইন অমান্য করে ২৫ অক্টোবর শম্ভুজিত মন্ডলের টাইলস, থাই গ্রাস বসানো অফিস ভেঙ্গে বিক্রয় করতে থাকলে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থানে গিয়ে মালামাল আটকে স্থানীয় ইউপি সদস্য সুভাস মন্ডলের জিম্মায় রাখেন।


ডিড নিয়ে মৎস্য ঘেরে মাছ চাষকারী লিটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ডিড নিয়ে বৈধ ভাবে মৎস্য ঘেরে মাছ চাষ করছি। কিন্তু ডিডদাতা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আমার ঘের জবর দখল করে ডিড দেয়াসহ শম্ভুজিত মন্ডলের ক্রয়কৃত জমির ঘেরের মাছ ধরে নিয়ে আত্মসাত করে চলেছে। অফিস ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও আদালতের সহায়তার অপেক্ষায় আছি।


জবর দখলকারী তৌহিদুর রহমান বলেন, শম্ভু বাবু ২২, ২৩ সালে ডিড নিয়ে ঘের করেন। ২৪ সালে লিটন ৫ বছরের জন্য ডিড নিয় ৩ বছরের হারির টাকা শোধ করেন। অপরদিকে শম্ভুজিত মন্ডল কাটাকালি মৌজায় ৭৭ শতক জমি ক্রয় করেন। তবে এ্যাওয়াজ করে কলেজের পাশের জমি দখল নেন। আবার আশরাফ গাজী সাহেবের কাটাখালি মৌজার ঐ ৭৭ শতক জমির মধ্যে ৫০ শতক এ্যাওয়াজ করে বদরতলার ৫০ শতক জমি ছেড়ে দিয়েছেন। কাটাখালীর বাকী ২৭ শতক জমির হারি আমার বোন নিয়ে থাকে বলে তিনি (তৌহিদ) স্বীকার করেন। অপরদিকে কলেজের পাশে (হস্তান্তরকৃত বাড়ির পজেশান) শম্ভুজিত মন্ডল অফিস ঘর তৈরি করে ব্যবহার করে এসেছেন।


গত শুক্রবার ঘরটি ভায়চুর করা হয়, তবে তিনি নন, কলেজের শিক্ষকদের সহায়তায় ভাংচুর করা হয় বলে জানান। ভাড়া চুক্তিতে বসবাস করা ঘরে বসবাসের পর ছেড়ে যেয়ে বসত ঘর ও মৎস্য ঘের দখল করলেন কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন ও ইউপি চেয়ারম্যান আমাকে ঘরে উঠিয়ে দিয়েছেন। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক বলেন, তৌহিদুর কাগজপত্র নিযে আমার কাছে আসলে আমি থানা-আর্মি ক্যাম্পে যেতে বলি। থানা থেকে বলেন, কাগজপত্র দৃষ্টে জমি তৌহিদুরের জানা গেছে। আপনি তাকে ঘরে যাওয়ায় সহযোগিতা করেন। আমি বলি আপনি বললে সেটাই যথেষ্ট, আমাকে দখল দিতে যেতে হবে কেন। তখন তৌহিদ নিজেই ঘরে উঠেছে। আমি সেখানে যায়নি।

Tag
আরও খবর